
চকরিয়া উপজেলা এডভোকেট এসোসিয়েশন এর নতুন কমিটির নির্বাচন রোববার (১৫ ফেব্রুয়ারী) বিকাল দুইটা থেকে চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠিত নির্বাচনে এডভোকেট এসোসিয়েশনের সদস্য ৭৩ জন আইনজীবী উপস্থিত থেকে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতস্থ এডভোকেট এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত ২০২৬-২০২৭ (একবছর) মেয়াদে নতুন কমিটির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক সভাপতি এডভোকেট আলহাজ্ব হাবিব উদ্দিন মিন্টু। কমিটির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন তরুণ আইনজীবী এডভোকেট জাহিদুল ইসলাম।
এছাড়া এডভোকেট এসোসিয়েশনের নতুন কমিটির
প্রথম সহসভাপতি পদে এডভোকেট ওমর ফারুক, দ্বিতীয় সহসভাপতি পদে এডভোকেট সাইদুর রহমান জিকু, সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট মোহাম্মদ ইউছুপ (বিনাপ্রতিদ্বিন্দ্বতা), জেলা প্রতিনিধি পদে এডভোকেট আশিকুল বছির নকিব, অ্যাপায়ন সম্পাদক পদে এডভোকেট ডলি সিদ্দিকী, পাঠাগার সম্পাদক পদে এডভোকেট মোঃ আমিনুল এহেছান
(বিনাপ্রতিদ্বিন্দ্বতা), সিনিয়র সদস্য পদে এডভোকেট মোহাম্মদ ইদ্রিছ আলম, এডভোকেট ফয়জুল কবির
(বিনাপ্রতিদ্বিন্দ্বতা), জুনিয়র সদস্য পদে এডভোকেট সাকিব উল্লাহ নির্বাচিত হয়েছেন।
ভোটগ্রহণ শেষে একইদিন বিকাল পাঁচটায় প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ নুরুল হুদা, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট এসএম হেফাজ উদ্দিন, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ রায়হান উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ফলাফল ঘোষণা করেন।
প্রসঙ্গতঃ এডভোকেট হাবিব উদ্দিন মিন্টু ইতোপূর্বে তিনবার চকরিয়া এডভোকেট এসোসিয়েশনের সভাপতি ছিলেন। নতুন কমিটির নির্বাচনে ৩৯ ভোট পেয়ে তিনি পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম হয়েছেন এডভোকেট গোলাম ছরওয়ার। তিনি পেয়েছেন ২৭ ভোট।





